ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া দেশের মহাসড়কে কোনো স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে নামতে পারবে বলে জানিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা একটি আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত আসে।

শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম আদালতে বক্তব্য দেন। তিনি জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় মোটরযানের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণের বিধান রয়েছে।

নির্ধারিত কারিগরি মান লঙ্ঘন করা হলে একই আইনের ৮০ ও ৮৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলেও আদালতকে জানানো হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী, প্রয়োজনীয় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।

বিআরটিএর আইনজীবী আদালতকে আরও জানান, বর্তমানে স্লিপার বাস পরিচালনার জন্য সংস্থাটির অনুমোদন নেই। শুনানি শেষে হাইকোর্টও আলাদাভাবে স্লিপার বাস চলাচলের কোনো অনুমতি দেননি।

ফলে প্রচলিত আইন ও বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস পরিচালনার সুযোগ থাকছে না।

ট্যাগ : বিআরটিএ হাইকোর্ট মহাসড়ক স্লিপার বাস

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিআরটিএর অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া দেশের মহাসড়কে কোনো স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে নামতে পারবে বলে জানিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা একটি আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত আসে।

শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম আদালতে বক্তব্য দেন। তিনি জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় মোটরযানের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণের বিধান রয়েছে।

নির্ধারিত কারিগরি মান লঙ্ঘন করা হলে একই আইনের ৮০ ও ৮৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলেও আদালতকে জানানো হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারা অনুযায়ী, প্রয়োজনীয় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না।

বিআরটিএর আইনজীবী আদালতকে আরও জানান, বর্তমানে স্লিপার বাস পরিচালনার জন্য সংস্থাটির অনুমোদন নেই। শুনানি শেষে হাইকোর্টও আলাদাভাবে স্লিপার বাস চলাচলের কোনো অনুমতি দেননি।

ফলে প্রচলিত আইন ও বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস পরিচালনার সুযোগ থাকছে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ