ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত
ফলো করুন

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক আদেশের মাধ্যমে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার না ছাড়লে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ সদর দপ্তর, র‍্যাব, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিভিন্ন জেলা ও সার্কেলে দায়িত্ব পালন করা কর্মকর্তারা রয়েছেন।

আদেশ অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে এবং গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়েছে। এছাড়া এসবির মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরের তানজিনা চৌধুরীকে সিআইডিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, র‍্যাবের এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে এবং গাইবান্ধা বি সার্কেলের শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে।

বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া সব কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন দায়িত্বে যোগ দিতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে বিবেচিত হবেন।

ট্যাগ : পুলিশ বদলি এসবি অতিরিক্ত পুলিশ সুপার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক আদেশের মাধ্যমে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার না ছাড়লে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ সদর দপ্তর, র‍্যাব, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বিভিন্ন জেলা ও সার্কেলে দায়িত্ব পালন করা কর্মকর্তারা রয়েছেন।

আদেশ অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে এবং গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়েছে। এছাড়া এসবির মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরের তানজিনা চৌধুরীকে সিআইডিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, র‍্যাবের এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে এবং গাইবান্ধা বি সার্কেলের শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে।

বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া সব কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন দায়িত্বে যোগ দিতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে বিবেচিত হবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ