ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে আইনগত পদক্ষেপ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার মাধ্যমে নিজেদের চরিত্র উন্মোচন করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে ওই দেশে আইননানুগ ব্যবস্থা যা নেওয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, ইটস এ মাফিয়া গ্যাং। আজমেরী হক বাঁধনের ওপরে যা হলো, এটা আবার বোঝাল। তাদের কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকতো এই সহিংসতাগুলো হতো না।’

জানা গেছে, একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরার সময় তিনি হামলা ও শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, এ সময় তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। একপর্যায়ে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও জানান তিনি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলা ও হেনস্তার বিস্তারিত ঘটনা তুলে ধরেন অভিনেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ট্যাগ : ইতালি ডা. জাহেদ উর রহমান আজমেরী হক বাঁধন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে আইনগত পদক্ষেপ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার মাধ্যমে নিজেদের চরিত্র উন্মোচন করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে ওই দেশে আইননানুগ ব্যবস্থা যা নেওয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, ইটস এ মাফিয়া গ্যাং। আজমেরী হক বাঁধনের ওপরে যা হলো, এটা আবার বোঝাল। তাদের কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকতো এই সহিংসতাগুলো হতো না।’

জানা গেছে, একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে ইতালি গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরার সময় তিনি হামলা ও শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, এ সময় তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। একপর্যায়ে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও জানান তিনি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলা ও হেনস্তার বিস্তারিত ঘটনা তুলে ধরেন অভিনেত্রী। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ