ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহিত
ফলো করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার শাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

ট্যাগ : বিএনপি পাবনা

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার শাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ