ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট সমাধানে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া জানান, দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য কমাতে কাজ করছেন। মিয়ানমার ইস্যুতে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।

জাপানের বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে এবং এ বিষয়ে তিনি অবগত। রোহিঙ্গাদের জন্য জাপান সরকারের মানবিক সহায়তা ও বিভিন্ন সহযোগিতার বিষয়ও তিনি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়োহেই সাসাকাওয়ার বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘ সময় আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামাজিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় এই সংকট আরও জটিল হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মিয়ানমারে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের পুনর্বাসনেও বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার সংকট সমাধানে আগ্রহী বলে তিনি মনে করেন। তবে রাখাইন অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি পেতে সময় লাগছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গেলে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ পাবে। এ কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় উদ্যোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন। বিশেষ দূত এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ট্যাগ : জাপান প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ