ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে নতুন রেকর্ড, একদিনে হাসপাতালে ভর্তি ১৫৫৮ রোগী

ফাইল ছবি
ফলো করুন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীসহ চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং ঢাকা বিভাগের অন্য একটি এলাকায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪ জন নারী এবং ৫২ জন পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে মারা গেছেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে।

আগস্ট মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বেড়ে যায়। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন রোগী। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪৪ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে নতুন রেকর্ড, একদিনে হাসপাতালে ভর্তি ১৫৫৮ রোগী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন চারজন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীসহ চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং ঢাকা বিভাগের অন্য একটি এলাকায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪ জন নারী এবং ৫২ জন পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে মারা গেছেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে।

আগস্ট মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বেড়ে যায়। ওই মাসে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন রোগী। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪৪ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ