ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১৫ শিক্ষার্থী অসুস্থ

ছবি : সংগৃহিত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খাওয়ার পর ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে নয়াগোলা এলাকার কয়েকজন শিক্ষার্থীসহ মোট ১৫ জন রয়েছে। খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এনজিও গাকের পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সেদ্ধ ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছু সময় পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছিল। খাবার খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর অসুস্থতার লক্ষণ দেখা দেয়। কয়েকজনের শ্বাসকষ্টও শুরু হয়। পরে পরিস্থিতি খারাপ হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে, তা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি আরও পরীক্ষা করা হচ্ছে।

ট্যাগ : চাঁপাইনবাবগঞ্জ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১৫ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খাওয়ার পর ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে নয়াগোলা এলাকার কয়েকজন শিক্ষার্থীসহ মোট ১৫ জন রয়েছে। খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এনজিও গাকের পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সেদ্ধ ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছু সময় পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছিল। খাবার খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থীর অসুস্থতার লক্ষণ দেখা দেয়। কয়েকজনের শ্বাসকষ্টও শুরু হয়। পরে পরিস্থিতি খারাপ হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে, তা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি আরও পরীক্ষা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ