ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ অর্থ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় এ সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের সমবেদনা জানানো হয়। একই সঙ্গে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার বার্তা দেওয়া হয়।

এর আগে, গত ১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া নেপালের ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ অর্থ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় এ সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের সমবেদনা জানানো হয়। একই সঙ্গে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার বার্তা দেওয়া হয়।

এর আগে, গত ১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া নেপালের ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির ঘটনায় গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ