ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো

ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর বসনিয়ার ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দেশটির রেকর্ড গোলস্কোরার এদিন জেকো। আগামী অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুটি ছবি প্রকাশ করে অবসরের সিদ্ধান্ত জানান জেকো। আগামী ২ অক্টোবর নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে বসনিয়ার ঘরের মাঠের ম্যাচটি জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হবে।

জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে জেকো জানান, দেশের জার্সি গায়ে মাঠে নামার গর্ব তাঁর ক্যারিয়ারের অন্য সব অর্জনকে ছাড়িয়ে যায়। শৈশবের স্বপ্ন পূরণ করে দেশের হয়ে ১৫১ ম্যাচ খেলতে পারাকে তিনি বিশেষ গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।

২০০৭ সালের জুনে বসনিয়ার জাতীয় দলে অভিষেক হয় জেকোর। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ১৫১ ম্যাচে করেছেন ৭৩ গোল। ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই বসনিয়ার হয়ে সর্বোচ্চ রেকর্ডের মালিক তিনি।

জেকোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৪ বিশ্বকাপে বসনিয়ার জায়গা করে নেওয়া। দেশটির ইতিহাসে সেটিই ছিল প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ। বাছাইপর্বে ওয়েলস ও ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে বিশ্বকাপের টিকিট এনে দিতে বড় ভূমিকা রাখেন এই স্ট্রাইকার।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর দেশের বিভিন্ন শহরে মানুষের উচ্ছ্বাসের স্মৃতিও জেকোর কাছে বিশেষ হয়ে আছে। তাঁর মতে, ফুটবল ক্যারিয়ারে দেশের মানুষের এমন আনন্দ উদযাপন দেখা ছিল অন্যতম বড় প্রাপ্তি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়েও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেকো। চলতি বছরের বিশ্বকাপেও দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। ৪০ বছর বয়সে বিশ্বকাপে খেলা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে তাঁর চেয়ে বেশি বয়সী ছিলেন কেবল লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রজার মিলা।

ক্লাব ফুটবলেও দীর্ঘ ও সফল ক্যারিয়ার রয়েছে জেকোর। ম্যানচেস্টার সিটি, রোমা ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে জার্মান ক্লাব শালকের হয়ে খেলছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

জাতীয় দল থেকে বিদায়ের আগে চলতি মাসের শেষ দিকে পোল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ রয়েছে জেকোর। এরপর ২ অক্টোবর সুইডেনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে বসনিয়ার জার্সিতে তাঁর প্রায় ১৯ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর বসনিয়ার ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দেশটির রেকর্ড গোলস্কোরার এদিন জেকো। আগামী অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুটি ছবি প্রকাশ করে অবসরের সিদ্ধান্ত জানান জেকো। আগামী ২ অক্টোবর নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে বসনিয়ার ঘরের মাঠের ম্যাচটি জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হবে।

জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে জেকো জানান, দেশের জার্সি গায়ে মাঠে নামার গর্ব তাঁর ক্যারিয়ারের অন্য সব অর্জনকে ছাড়িয়ে যায়। শৈশবের স্বপ্ন পূরণ করে দেশের হয়ে ১৫১ ম্যাচ খেলতে পারাকে তিনি বিশেষ গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।

২০০৭ সালের জুনে বসনিয়ার জাতীয় দলে অভিষেক হয় জেকোর। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ১৫১ ম্যাচে করেছেন ৭৩ গোল। ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই বসনিয়ার হয়ে সর্বোচ্চ রেকর্ডের মালিক তিনি।

জেকোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৪ বিশ্বকাপে বসনিয়ার জায়গা করে নেওয়া। দেশটির ইতিহাসে সেটিই ছিল প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ। বাছাইপর্বে ওয়েলস ও ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলকে বিশ্বকাপের টিকিট এনে দিতে বড় ভূমিকা রাখেন এই স্ট্রাইকার।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর দেশের বিভিন্ন শহরে মানুষের উচ্ছ্বাসের স্মৃতিও জেকোর কাছে বিশেষ হয়ে আছে। তাঁর মতে, ফুটবল ক্যারিয়ারে দেশের মানুষের এমন আনন্দ উদযাপন দেখা ছিল অন্যতম বড় প্রাপ্তি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়েও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেকো। চলতি বছরের বিশ্বকাপেও দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। ৪০ বছর বয়সে বিশ্বকাপে খেলা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে তাঁর চেয়ে বেশি বয়সী ছিলেন কেবল লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রজার মিলা।

ক্লাব ফুটবলেও দীর্ঘ ও সফল ক্যারিয়ার রয়েছে জেকোর। ম্যানচেস্টার সিটি, রোমা ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে জার্মান ক্লাব শালকের হয়ে খেলছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

জাতীয় দল থেকে বিদায়ের আগে চলতি মাসের শেষ দিকে পোল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সুযোগ রয়েছে জেকোর। এরপর ২ অক্টোবর সুইডেনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে বসনিয়ার জার্সিতে তাঁর প্রায় ১৯ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ