ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির বিদায়ে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বিশেষ সম্মাননা

ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর তাকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মাঠে মেসির দুই দশকের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণ করে চলতি সপ্তাহান্তে দেশের সব ঘরোয়া ম্যাচে বিশেষ আয়োজন করা হবে।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় মেসির প্রতি সম্মান জানিয়ে দর্শক ও সংশ্লিষ্টরা করতালিতে অংশ নেবেন।

আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি দীর্ঘদিন ধরে মেসির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সেই কারণেই ম্যাচের ১০ মিনিটকে তার সম্মান জানানোর জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফএ। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়।

শুধু এক মিনিটের করতালিতেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। মেসির আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। দীর্ঘ সময় চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে তিনি জানান, বিষয়টি তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে নিজের ক্যারিয়ারের এই পর্যায়ে জাতীয় দলকে বিদায় জানানোর উপযুক্ত সময় এসেছে বলেও মনে করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময়ের। এই সময়ে তিনি দলের হয়ে একাধিক বড় শিরোপা জিতেছেন এবং দেশের ফুটবলের ইতিহাসে নিজেকে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর তাকে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মাঠে মেসির দুই দশকের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণ করে চলতি সপ্তাহান্তে দেশের সব ঘরোয়া ম্যাচে বিশেষ আয়োজন করা হবে।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় মেসির প্রতি সম্মান জানিয়ে দর্শক ও সংশ্লিষ্টরা করতালিতে অংশ নেবেন।

আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি দীর্ঘদিন ধরে মেসির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সেই কারণেই ম্যাচের ১০ মিনিটকে তার সম্মান জানানোর জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফএ। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়।

শুধু এক মিনিটের করতালিতেই সীমাবদ্ধ থাকছে না আয়োজন। যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হবে। মেসির আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। দীর্ঘ সময় চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে তিনি জানান, বিষয়টি তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে নিজের ক্যারিয়ারের এই পর্যায়ে জাতীয় দলকে বিদায় জানানোর উপযুক্ত সময় এসেছে বলেও মনে করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময়ের। এই সময়ে তিনি দলের হয়ে একাধিক বড় শিরোপা জিতেছেন এবং দেশের ফুটবলের ইতিহাসে নিজেকে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ