ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, চালকের বিরুদ্ধে দুই মামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ির চালকের বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ জানায়, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের বিপরীত দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। পরে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা গাড়িটিকে থামান। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটিতে ঘটনার সময় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন বিপরীত পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে এই প্রথম। এর আগে যানজট এড়াতে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি বিপরীত পথে চলার খবর প্রকাশ্যে এলেও মামলা করার নজির পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সচিবালয়ে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে চলাচল করছেন এবং যানজটের মধ্যেও তার বহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছে। এ অবস্থায় মন্ত্রী বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার ঘটনাটি প্রশাসনের জন্য তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।

ট্যাগ : ট্রাফিক আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

উল্টো পথে মন্ত্রীর গাড়ি, চালকের বিরুদ্ধে দুই মামলা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ির চালকের বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ জানায়, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের বিপরীত দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। পরে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা গাড়িটিকে থামান। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটিতে ঘটনার সময় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন বিপরীত পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে এই প্রথম। এর আগে যানজট এড়াতে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি বিপরীত পথে চলার খবর প্রকাশ্যে এলেও মামলা করার নজির পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সচিবালয়ে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে চলাচল করছেন এবং যানজটের মধ্যেও তার বহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছে। এ অবস্থায় মন্ত্রী বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার ঘটনাটি প্রশাসনের জন্য তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ