ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

নীতিমালা প্রণয়ন করে মানুষকে ভালো করা সম্ভব নয়, তবে এর মাধ্যমে আইনগত কাঠামোর মধ্যে আনা যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আইনি দায়িত্বের পাশাপাশি নৈতিক বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, কোনো আংশিক সত্য সংবাদ প্রকাশের কারণে যেন কারও ক্ষতি না হয়, আবার অযাচিত প্রশংসাও যেন না করা হয়—সেদিকে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিকরা নিজেদের মতো করে দায়িত্ব পালন করবেন। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যম সরকারের কর্মকাণ্ডের ভালো-মন্দ তুলে ধরবে—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, সরকারের কাজের সমালোচনা করা সাংবাদিকদের অধিকার। তবে সংবাদ প্রকাশের কারণে কোনো ব্যক্তির জীবন, ক্যারিয়ার কিংবা সামাজিক মর্যাদা যেন অকারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।

পার্থ আরও বলেন, তিনি কখনো সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করেননি। তার মতে, কারও পক্ষে অনেক সংবাদমাধ্যম থাকলেও তা দিয়ে সবসময় টিকে থাকা সম্ভব নয়। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে।

তিনি বলেন, তার পক্ষে সংবাদ প্রকাশ না করলে কোনো সাংবাদিককে ফোন করে চাকরি হারানোর পরিস্থিতি তৈরি করার মানসিকতা তার নেই। এ ধরনের চর্চা থেকে বের হয়ে আসতে হবে।

সাইবার বুলিং ও ভুয়া সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি বর্তমানে একটি বড় সমস্যা। অনলাইনে নানা ধরনের সংবাদ ও তথ্য ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে প্রকৃত সংবাদ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। ফলে সঠিক সংবাদ প্রকাশ করলেও অনেক সময় মানুষ সেটিকে ভুয়া বলে মনে করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়েও সংবাদমাধ্যমকে নজর রাখতে হবে। কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে তা তুলে ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, রাগ বা ক্ষোভ থেকে যেন কোনো সংবাদ প্রকাশ না হয়। সংবাদে কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বা দূষিত বিষয় থাকা উচিত নয়।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর জেলার পলিটিক্যাল সেক্রেটারি জিয়া উল মোরশেদ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন এবং প্রবীণ সাংবাদিক এম এ তাহেরসহ আরও অনেকে বক্তব্য দেন।

ট্যাগ : আন্দালিভ রহমান পার্থ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীতিমালা প্রণয়ন করে মানুষকে ভালো করা সম্ভব নয়, তবে এর মাধ্যমে আইনগত কাঠামোর মধ্যে আনা যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আইনি দায়িত্বের পাশাপাশি নৈতিক বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, কোনো আংশিক সত্য সংবাদ প্রকাশের কারণে যেন কারও ক্ষতি না হয়, আবার অযাচিত প্রশংসাও যেন না করা হয়—সেদিকে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিকরা নিজেদের মতো করে দায়িত্ব পালন করবেন। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যম সরকারের কর্মকাণ্ডের ভালো-মন্দ তুলে ধরবে—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, সরকারের কাজের সমালোচনা করা সাংবাদিকদের অধিকার। তবে সংবাদ প্রকাশের কারণে কোনো ব্যক্তির জীবন, ক্যারিয়ার কিংবা সামাজিক মর্যাদা যেন অকারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।

পার্থ আরও বলেন, তিনি কখনো সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করেননি। তার মতে, কারও পক্ষে অনেক সংবাদমাধ্যম থাকলেও তা দিয়ে সবসময় টিকে থাকা সম্ভব নয়। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে।

তিনি বলেন, তার পক্ষে সংবাদ প্রকাশ না করলে কোনো সাংবাদিককে ফোন করে চাকরি হারানোর পরিস্থিতি তৈরি করার মানসিকতা তার নেই। এ ধরনের চর্চা থেকে বের হয়ে আসতে হবে।

সাইবার বুলিং ও ভুয়া সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি বর্তমানে একটি বড় সমস্যা। অনলাইনে নানা ধরনের সংবাদ ও তথ্য ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে প্রকৃত সংবাদ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। ফলে সঠিক সংবাদ প্রকাশ করলেও অনেক সময় মানুষ সেটিকে ভুয়া বলে মনে করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়েও সংবাদমাধ্যমকে নজর রাখতে হবে। কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে তা তুলে ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, রাগ বা ক্ষোভ থেকে যেন কোনো সংবাদ প্রকাশ না হয়। সংবাদে কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বা দূষিত বিষয় থাকা উচিত নয়।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর জেলার পলিটিক্যাল সেক্রেটারি জিয়া উল মোরশেদ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন এবং প্রবীণ সাংবাদিক এম এ তাহেরসহ আরও অনেকে বক্তব্য দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ