ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে দেখবে বাংলাদেশ

মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে দেখবে বাংলাদেশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা পাবে, তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক বিষয় এখনো সামনে আসেনি। তবে সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে দেশটি কী ধরনের সুবিধা পেতে পারে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি বর্তমানে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ এবং বাংলাদেশ এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে নতুন কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত ও আগ্রহের ওপর নির্ভর করবে।

খলিলুর রহমান বলেন, সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে সম্ভাব্য যোগদানের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মক্কা প্যাক্টকে মুসলিম বিশ্বের একটি সম্ভাব্য আত্মরক্ষামূলক কাঠামো হিসেবে বর্ণনা করেন। তার মতে, চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হলে সেটি মুসলিম দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে বিবেচিত হতে পারে। এ নিয়ে বাইরের কোনো পক্ষের উদ্বেগের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মূল নীতির মধ্যে রয়েছে, তিন সদস্যের কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা। একই সঙ্গে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথাও এতে বলা হয়েছে।

এর আগে বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক যোগদানের পর্যায় তৈরি হয়নি এবং ভবিষ্যৎ পদক্ষেপ সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে।

ট্যাগ : বাংলাদেশ রুমিন ফারহানা ড. খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব এলে ইতিবাচকভাবে দেখবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা পাবে, তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক বিষয় এখনো সামনে আসেনি। তবে সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া মক্কা প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে দেশটি কী ধরনের সুবিধা পেতে পারে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি বর্তমানে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ এবং বাংলাদেশ এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে নতুন কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত ও আগ্রহের ওপর নির্ভর করবে।

খলিলুর রহমান বলেন, সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে সম্ভাব্য যোগদানের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মক্কা প্যাক্টকে মুসলিম বিশ্বের একটি সম্ভাব্য আত্মরক্ষামূলক কাঠামো হিসেবে বর্ণনা করেন। তার মতে, চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হলে সেটি মুসলিম দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে বিবেচিত হতে পারে। এ নিয়ে বাইরের কোনো পক্ষের উদ্বেগের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির মূল নীতির মধ্যে রয়েছে, তিন সদস্যের কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা। একই সঙ্গে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথাও এতে বলা হয়েছে।

এর আগে বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক যোগদানের পর্যায় তৈরি হয়নি এবং ভবিষ্যৎ পদক্ষেপ সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ