ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কৈলাশ থেকে ফেরার পথে বন্যার কবলে তীর্থযাত্রী দল, নিখোঁজ ৮০

কৈলাশ থেকে ফেরার পথে বন্যার কবলে তীর্থযাত্রী দল, নিখোঁজ ৮০
ছবি : সংগৃহিত
ফলো করুন

তিব্বতের কৈলাশ পর্বতে তীর্থযাত্রা শেষে ফেরার পথে নেপাল-চীন সীমান্তের গ্যিরং বা কিরং এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে ইশা ফাউন্ডেশনের একটি তীর্থযাত্রী দল। সংগঠনটির তথ্য অনুযায়ী, ৭৭ তীর্থযাত্রী এবং তাদের সঙ্গে থাকা আরও তিন সহযোগী বা স্বেচ্ছাসেবকসহ মোট ৮০ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নিখোঁজদের মধ্যে অন্তত ২২ জন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া দলটিতে কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১১ জন, যুক্তরাজ্যের ৯ জন এবং জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, স্পেনসহ আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন। ইশা ফাউন্ডেশনও নিশ্চিত করেছে, তাদের ওই তীর্থযাত্রী দলের ২২ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

ইশা ফাউন্ডেশনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কৈলাশ যাত্রা শেষ করে দলটি নেপালে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। গ্যিরং সীমান্তের ইমিগ্রেশন কেন্দ্রে অবস্থানের সময় হঠাৎ প্রবল পানি, কাদা ও ধ্বংসাবশেষের স্রোত ওই এলাকা গ্রাস করে। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব জানিয়েছেন, তিনি দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং টেলিযোগাযোগ ব্যবস্থা অচল থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। একটি ছোট দল নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি যাওয়ার অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

বন্যায় সীমান্তের ইমিগ্রেশন ভবনসহ আশপাশের বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওই ইমিগ্রেশন কেন্দ্রে থাকা ৭৭ সদস্যের একটি তীর্থযাত্রী দল বন্যার কবলে পড়ে। তাদের মধ্যে ২২ জন মার্কিন নাগরিক ছিলেন।

নেপালের পর্যটন বোর্ডের হিসাবে, দেশটিতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫০০-এর বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে ইশা ফাউন্ডেশনের দলের বাইরেও আরও মার্কিন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা জোরদার হচ্ছে। জাতিসংঘ জরুরি ত্রাণ কার্যক্রমের জন্য ২০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছেছেন এবং প্রায় ১০ হাজার মানুষের তিন মাসের প্রয়োজন মেটানোর মতো জরুরি চিকিৎসাসামগ্রী, তাঁবু ও অন্যান্য সহায়তা নিয়ে কাজ করছেন।

নেপাল ও তিব্বত সীমান্তের এই দুর্যোগে শত শত বিদেশি পর্যটক ও কৈলাশ মানস সরোবরগামী তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। পাহাড়ি সড়ক ধ্বংস এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অনেকের অবস্থান নিশ্চিত করতে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

ট্যাগ : নেপাল বন্যা কৈলাশ পর্বত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


কৈলাশ থেকে ফেরার পথে বন্যার কবলে তীর্থযাত্রী দল, নিখোঁজ ৮০

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

তিব্বতের কৈলাশ পর্বতে তীর্থযাত্রা শেষে ফেরার পথে নেপাল-চীন সীমান্তের গ্যিরং বা কিরং এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে ইশা ফাউন্ডেশনের একটি তীর্থযাত্রী দল। সংগঠনটির তথ্য অনুযায়ী, ৭৭ তীর্থযাত্রী এবং তাদের সঙ্গে থাকা আরও তিন সহযোগী বা স্বেচ্ছাসেবকসহ মোট ৮০ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নিখোঁজদের মধ্যে অন্তত ২২ জন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া দলটিতে কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১১ জন, যুক্তরাজ্যের ৯ জন এবং জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, স্পেনসহ আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন। ইশা ফাউন্ডেশনও নিশ্চিত করেছে, তাদের ওই তীর্থযাত্রী দলের ২২ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

ইশা ফাউন্ডেশনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কৈলাশ যাত্রা শেষ করে দলটি নেপালে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। গ্যিরং সীমান্তের ইমিগ্রেশন কেন্দ্রে অবস্থানের সময় হঠাৎ প্রবল পানি, কাদা ও ধ্বংসাবশেষের স্রোত ওই এলাকা গ্রাস করে। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব জানিয়েছেন, তিনি দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং টেলিযোগাযোগ ব্যবস্থা অচল থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। একটি ছোট দল নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি যাওয়ার অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

বন্যায় সীমান্তের ইমিগ্রেশন ভবনসহ আশপাশের বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওই ইমিগ্রেশন কেন্দ্রে থাকা ৭৭ সদস্যের একটি তীর্থযাত্রী দল বন্যার কবলে পড়ে। তাদের মধ্যে ২২ জন মার্কিন নাগরিক ছিলেন।

নেপালের পর্যটন বোর্ডের হিসাবে, দেশটিতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫০০-এর বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে ইশা ফাউন্ডেশনের দলের বাইরেও আরও মার্কিন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা জোরদার হচ্ছে। জাতিসংঘ জরুরি ত্রাণ কার্যক্রমের জন্য ২০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছেছেন এবং প্রায় ১০ হাজার মানুষের তিন মাসের প্রয়োজন মেটানোর মতো জরুরি চিকিৎসাসামগ্রী, তাঁবু ও অন্যান্য সহায়তা নিয়ে কাজ করছেন।

নেপাল ও তিব্বত সীমান্তের এই দুর্যোগে শত শত বিদেশি পর্যটক ও কৈলাশ মানস সরোবরগামী তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। পাহাড়ি সড়ক ধ্বংস এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অনেকের অবস্থান নিশ্চিত করতে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ