ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‎জবিতে লালমনিরহাটের শিক্ষার্থীদের জন্য মন্ত্রীর ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা ‎

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

‎‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

‎‎লালমনিরহাটের শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “এরকম একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা লেখাপড়া করছ বা করতে যাচ্ছ—এ কারণে আমি তোমাদের জন্য গর্বিত। আগামী দিনে লালমনিরহাটকে তোমরাই নেতৃত্ব দেবে। তোমরা যদি সঠিকভাবে তৈরি হও এবং যোগ্যতার সঙ্গে পড়াশোনা শেষ করতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরাই লালমনিরহাটের নেতৃত্ব দেবে।”

‎‎তিনি বলেন, লালমনিরহাটের ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তরুণদের আরও সক্রিয় হতে হবে। ভাওয়াইয়া গান ও রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার ঐতিহ্য তুলে ধরে তিনি শিক্ষার্থীদের নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে সংকোচ না করে এর গৌরব ধারণ করার আহ্বান জানান।

‎‎শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের সময় লালমনিরহাটের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

‎‎এ ছাড়া লালমনিরহাটের নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

‎বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ট্রেনটি বুড়িমারী পর্যন্ত নিতে নতুন ইঞ্জিন ও কোচ প্রয়োজন। এ বিষয়ে নতুন টেন্ডার হয়েছে এবং ট্রেনটি চালুর বিষয়টি অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

‎‎লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে মিলে আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে হবে।” এ আন্দোলনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

‎‎শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “তোমরা আমার কাছে যাবে, আমার দরজা সবসময় খোলা।”

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

‎‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)।

‎

ট্যাগ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

‎জবিতে লালমনিরহাটের শিক্ষার্থীদের জন্য মন্ত্রীর ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা ‎

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

‎‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

‎‎লালমনিরহাটের শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “এরকম একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা লেখাপড়া করছ বা করতে যাচ্ছ—এ কারণে আমি তোমাদের জন্য গর্বিত। আগামী দিনে লালমনিরহাটকে তোমরাই নেতৃত্ব দেবে। তোমরা যদি সঠিকভাবে তৈরি হও এবং যোগ্যতার সঙ্গে পড়াশোনা শেষ করতে পারো, তাহলে ভবিষ্যতে তোমরাই লালমনিরহাটের নেতৃত্ব দেবে।”

‎‎তিনি বলেন, লালমনিরহাটের ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তরুণদের আরও সক্রিয় হতে হবে। ভাওয়াইয়া গান ও রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার ঐতিহ্য তুলে ধরে তিনি শিক্ষার্থীদের নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে সংকোচ না করে এর গৌরব ধারণ করার আহ্বান জানান।

‎‎শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের সময় লালমনিরহাটের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

‎‎এ ছাড়া লালমনিরহাটের নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

‎বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ট্রেনটি বুড়িমারী পর্যন্ত নিতে নতুন ইঞ্জিন ও কোচ প্রয়োজন। এ বিষয়ে নতুন টেন্ডার হয়েছে এবং ট্রেনটি চালুর বিষয়টি অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

‎‎লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে মিলে আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে হবে।” এ আন্দোলনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

‎‎শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “তোমরা আমার কাছে যাবে, আমার দরজা সবসময় খোলা।”

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

‎‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)।

‎

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ