ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট কমাতে ১০ বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ১০টি নতুন বাস দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জসিম উদ্দিন ফাউন্ডেশন।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে বাস সরবরাহের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নতুন ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের যাতায়াতে এবং আটটি শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আটটি বাসের মধ্যে চারটি ছাত্র ও চারটি ছাত্রীদের যাতায়াতে ব্যবহার করা হবে।

চুক্তিতে ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এর আগে অনুষ্ঠিত আলোচনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয়টি বাস দেওয়ার কথা ছিল। তবে সোমবারের বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন। ফলে মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা কমাতে ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। নতুন বাসগুলো চালু হলে পরিবহন সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি এ সহযোগিতাকে শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট কমাতে ১০ বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ১০টি নতুন বাস দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জসিম উদ্দিন ফাউন্ডেশন।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে বাস সরবরাহের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নতুন ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষকদের যাতায়াতে এবং আটটি শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আটটি বাসের মধ্যে চারটি ছাত্র ও চারটি ছাত্রীদের যাতায়াতে ব্যবহার করা হবে।

চুক্তিতে ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এর আগে অনুষ্ঠিত আলোচনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয়টি বাস দেওয়ার কথা ছিল। তবে সোমবারের বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন। ফলে মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা কমাতে ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। নতুন বাসগুলো চালু হলে পরিবহন সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি এ সহযোগিতাকে শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ