ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগামী বছর থেকে স্কুলে বাধ্যতামূলক খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী বছর থেকে দেশের স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলকভাবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানসংলগ্ন নবনির্মিত ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ বাড়ানো হবে।

তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুম আরও বড় পরিসরে আয়োজন করা হবে। ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ময়মনসিংহের ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন স্থাপনা নির্মাণের পরিবর্তে বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। ময়মনসিংহ স্টেডিয়ামসহ জেলার গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনাগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে।

এ ছাড়া ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়াতে দুটি রোলার দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন এবং ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্যোক্তা ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক ফেরদৌসসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজন শেষে ২০০৩ সালের সাফজয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে ‘দি স্পোর্টিভা’র একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ট্যাগ : আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর থেকে স্কুলে বাধ্যতামূলক খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

আগামী বছর থেকে দেশের স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলকভাবে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানসংলগ্ন নবনির্মিত ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক জানান, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত খেলাধুলার সুযোগ বাড়ানো হবে।

তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুম আরও বড় পরিসরে আয়োজন করা হবে। ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ময়মনসিংহের ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন স্থাপনা নির্মাণের পরিবর্তে বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। ময়মনসিংহ স্টেডিয়ামসহ জেলার গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনাগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে।

এ ছাড়া ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়াতে দুটি রোলার দেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন এবং ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্যোক্তা ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক ফেরদৌসসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজন শেষে ২০০৩ সালের সাফজয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গে ‘দি স্পোর্টিভা’র একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ