ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের সংযোগ ও উন্মুক্ততা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিং স্থানীয় সময় সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্কারপন্থী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ঝু রংজি ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্প খাতে বড় ধরনের সংস্কার করেন। তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দ্রুতগতির বিভিন্ন অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন। একই সময়ে দেশের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও লাভজনকতা বাড়াতে ঝু রংজি নানা উদ্যোগ নেন। এসব সংস্কারের কারণে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের একাংশের সঙ্গে তার মতবিরোধ ও সংঘাত তৈরি হয়।

সংস্কারের ফলে চীনে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ দেশটির অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়তা করে। তার নেতৃত্বের সময়েই চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে।

পরবর্তী সময়ে চীনের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হয়। ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় দেশটি।

ট্যাগ : চীন প্রধানমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের সংযোগ ও উন্মুক্ততা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিং স্থানীয় সময় সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্কারপন্থী অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ঝু রংজি ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্প খাতে বড় ধরনের সংস্কার করেন। তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দ্রুতগতির বিভিন্ন অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন। একই সময়ে দেশের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও লাভজনকতা বাড়াতে ঝু রংজি নানা উদ্যোগ নেন। এসব সংস্কারের কারণে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের একাংশের সঙ্গে তার মতবিরোধ ও সংঘাত তৈরি হয়।

সংস্কারের ফলে চীনে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ দেশটির অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়তা করে। তার নেতৃত্বের সময়েই চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে।

পরবর্তী সময়ে চীনের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হয়। ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় দেশটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ