বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। ক্লাবগুলোর আর্থিক সক্ষমতা ও বিশ্বসেরা তারকাদের উপস্থিতির কারণে এই লিগে অর্থের প্রবাহও অনেক বেশি।
শীর্ষ খেলোয়াড়দের দলে রাখতে ক্লাবগুলো বিপুল অর্থ খরচ করে। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম প্লানেট ফুটবল প্রিমিয়ার লিগে সপ্তাহে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের নিয়ে ৪-৩-৩ ফরমেশনে একটি একাদশ তৈরি করেছে।
একাদশে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শীর্ষ ক্লাবের তারকারা।
গোলরক্ষক:
জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি)
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষক হিসেবে একাদশে আছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা। ম্যানচেস্টার সিটির হয়ে তিনি সপ্তাহে প্রায় ২ লাখ ৬৫ হাজার পাউন্ড আয় করেন।
ডিফেন্ডার:
ডমিনিক সোবসজলাই (লিভারপুল)
লিভারপুলের হাঙ্গেরিয়ান তারকা ডমিনিক সোবসজলাই মূলত মিডফিল্ডার হলেও বিভিন্ন পজিশনে খেলতে পারেন। তার বহুমুখী দক্ষতার কারণে তাকে এই একাদশে রাইটব্যাক হিসেবে রাখা হয়েছে। তার সাপ্তাহিক আয় প্রায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড।
জসকো গাভার্দিওল (ম্যানচেস্টার সিটি)
ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার লেফটব্যাক ও সেন্টারব্যাক দুই জায়গাতেই খেলতে পারেন। একাদশে তাকে লেফটব্যাক হিসেবে রাখা হয়েছে। তার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড।
উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
সেন্টারব্যাক জুটিতে রয়েছেন আর্সেনালের উইলিয়াম সালিবা ও লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। সালিবার সাপ্তাহিক আয় প্রায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড। অন্যদিকে ফন ডাইক আয় করেন প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।
মিডফিল্ড:
রায়ান গ্রাভেনবার্গ (লিভারপুল) ও ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)
মাঝমাঠে জায়গা পেয়েছেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্গ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। গ্রাভেনবার্গের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ২ লাখ ৮০ হাজার পাউন্ড, আর ফার্নান্দেজের আয় প্রায় ৩ লাখ পাউন্ড।
অ্যাটাকিং মিডফিল্ড:
জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি)
আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক গ্রিলিশ। ম্যানচেস্টার সিটির এই তারকার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ৩ লাখ পাউন্ড।
ফরোয়ার্ড:
বুকায়ো সাকা (আর্সেনাল)
রাইট উইংয়ে আছেন আর্সেনাল ও ইংল্যান্ডের তারকা বুকায়ো সাকা। তার সাপ্তাহিক আয় প্রায় ৩ লাখ পাউন্ড।
মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)
লেফট উইংয়ে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড। তার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ৩ লাখ পাউন্ড।
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
স্ট্রাইকার হিসেবে একাদশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকা সপ্তাহে প্রায় ৫ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করেন, যা এই তালিকায় সর্বোচ্চ।
মন্তব্যসমূহ