ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইসিএও অডিট সামনে রেখে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফাইল ছবি
ফলো করুন

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা অডিটকে সামনে রেখে ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী—সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান। এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বলেন, আইসিএওর নিরাপত্তা অডিট দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। তাই অডিটকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোনো যাত্রীর জন্য আলাদা সুবিধা রাখা হবে না; সবার ক্ষেত্রে একই নিয়ম কার্যকর থাকবে। পাশাপাশি প্রবাসী যাত্রীদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরের আকাশসীমা সুরক্ষায় অ্যান্টি-ড্রোন প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সরঞ্জাম, স্ক্যানার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় আরও আলোচনা হয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে।

ট্যাগ : হযরত শাহজালাল বিমানবন্দর আইসিএও

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আইসিএও অডিট সামনে রেখে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা অডিটকে সামনে রেখে ভিআইপি, সিআইপি ও সাধারণ যাত্রী—সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান। এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বলেন, আইসিএওর নিরাপত্তা অডিট দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। তাই অডিটকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোনো যাত্রীর জন্য আলাদা সুবিধা রাখা হবে না; সবার ক্ষেত্রে একই নিয়ম কার্যকর থাকবে। পাশাপাশি প্রবাসী যাত্রীদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরের আকাশসীমা সুরক্ষায় অ্যান্টি-ড্রোন প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সরঞ্জাম, স্ক্যানার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির পর্যাপ্ত মজুত নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় আরও আলোচনা হয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ