ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবালকে আসামি

ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদনে সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলাটি দীর্ঘ সময় তদন্তের পর তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ আদালতে উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরেক মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন বক্তব্য উঠে আসে।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাফর ইকবাল জুলাই গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবালকে আসামি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদনে সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, মামলাটি দীর্ঘ সময় তদন্তের পর তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক অভিযোগ আদালতে উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত, জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরেক মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন বক্তব্য উঠে আসে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ