ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বৈরাচারী শাসনে বিচারবহির্ভূত হত্যা ও গায়েবি মামলার অভিযোগ আইনমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

গত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং রাজনৈতিক হয়রানির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, এ সময়ে চার হাজার ৫০০ জনের বেশি মানুষ ‘ক্রসফায়ার’-এর নামে নিহত হয়েছেন এবং বিরোধী মত দমনে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত একটি আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের শিকার হওয়া ৭০০ জনের বেশি মানুষের পরিবার এখনও তাদের স্বজনদের ফিরে আসার আশায় অপেক্ষা করছে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং রাজনৈতিক নিপীড়নের কারণে বহু পরিবার চরম দুর্ভোগের মুখোমুখি হয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। এসব ঘটনার কারণে বহু মানুষের স্বাভাবিক জীবন ও নাগরিক অধিকার ব্যাহত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন যে দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে আবৃত্তি দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে ছিল। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ ও গানের মতো দেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আবৃত্তিচর্চার প্রসার এবং দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ট্যাগ : আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্বৈরাচারী শাসনে বিচারবহির্ভূত হত্যা ও গায়েবি মামলার অভিযোগ আইনমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

গত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং রাজনৈতিক হয়রানির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, এ সময়ে চার হাজার ৫০০ জনের বেশি মানুষ ‘ক্রসফায়ার’-এর নামে নিহত হয়েছেন এবং বিরোধী মত দমনে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত একটি আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গুমের শিকার হওয়া ৭০০ জনের বেশি মানুষের পরিবার এখনও তাদের স্বজনদের ফিরে আসার আশায় অপেক্ষা করছে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং রাজনৈতিক নিপীড়নের কারণে বহু পরিবার চরম দুর্ভোগের মুখোমুখি হয়েছে।

তিনি আরও বলেন, বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছিল। এসব ঘটনার কারণে বহু মানুষের স্বাভাবিক জীবন ও নাগরিক অধিকার ব্যাহত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন যে দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে আবৃত্তি দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে ছিল। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ ও গানের মতো দেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আবৃত্তিচর্চার প্রসার এবং দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ