ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতার প্রতিশ্রুতি ফ্রান্সের

ছবি: সংগৃহীত
ফলো করুন

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের মাধ্যমে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বুধবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেডেরিক ইনজাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক বার্তায় ফ্রান্স দূতাবাস জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

দূতাবাস আরও উল্লেখ করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সফল রাজনৈতিক উত্তরণকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় দেশটির পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তারা আগামীতেও বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

ট্যাগ : ফ্রান্স প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান জুলাই স্মৃতি জাদুঘর ফ্রান্স

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতার প্রতিশ্রুতি ফ্রান্সের

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের মাধ্যমে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বুধবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেডেরিক ইনজাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক বার্তায় ফ্রান্স দূতাবাস জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

দূতাবাস আরও উল্লেখ করে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সফল রাজনৈতিক উত্তরণকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় দেশটির পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তারা আগামীতেও বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ