ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে জাতীয় সংসদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত
ফলো করুন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি বিভাগে অংশ নেয়। প্রথম বিভাগে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় বিভাগে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিশুদের অংশগ্রহণ ছিল।

প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শওকত আরা আক্তার বলেন, জুলাই দেশের চেতনা ও অনুপ্রেরণার প্রতীক। তিনি উল্লেখ করেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা তাদের সৃজনশীলতার মাধ্যমে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি ও অনুভূতি রঙ-তুলিতে তুলে ধরেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবির মাধ্যমে তারা জুলাইকে যেভাবে উপলব্ধি করে, তার একটি প্রতিফলন পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম এসব উদ্যোগের মাধ্যমে ইতিহাস ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে আরও জানার সুযোগ পাবে।

ট্যাগ : জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে জাতীয় সংসদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি বিভাগে অংশ নেয়। প্রথম বিভাগে ৫ থেকে ৮ বছর বয়সী এবং দ্বিতীয় বিভাগে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিশুদের অংশগ্রহণ ছিল।

প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শওকত আরা আক্তার বলেন, জুলাই দেশের চেতনা ও অনুপ্রেরণার প্রতীক। তিনি উল্লেখ করেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা তাদের সৃজনশীলতার মাধ্যমে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি ও অনুভূতি রঙ-তুলিতে তুলে ধরেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবির মাধ্যমে তারা জুলাইকে যেভাবে উপলব্ধি করে, তার একটি প্রতিফলন পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম এসব উদ্যোগের মাধ্যমে ইতিহাস ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে আরও জানার সুযোগ পাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ