ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি সংকটের জন্য ১৭ বছরের অব্যবস্থাপনাকে দায়ী করলেন বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং আমদানিনির্ভর গ্যাস ব্যবস্থার ফল। তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। এ জন্য দেশবাসীকে কিছুটা সময় ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে। আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি পরিস্থিতি নিয়ে বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উন্নয়ন একটি যৌথ প্রক্রিয়া। বৃহত্তর স্বার্থে সাময়িক কিছু চ্যালেঞ্জ মেনে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১৪টি শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকটের জন্য ১৭ বছরের অব্যবস্থাপনাকে দায়ী করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং আমদানিনির্ভর গ্যাস ব্যবস্থার ফল। তিনি জানান, বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। এ জন্য দেশবাসীকে কিছুটা সময় ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে। আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জ্বালানি পরিস্থিতি নিয়ে বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উন্নয়ন একটি যৌথ প্রক্রিয়া। বৃহত্তর স্বার্থে সাময়িক কিছু চ্যালেঞ্জ মেনে নিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১৪টি শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ