ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে পরীক্ষায় নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগী হিসেবে আরও ৯৫৯ জনকে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রস্তুত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে পরীক্ষার মাধ্যমে এখনো তাদের কারও মৃত্যুর কারণ হাম হিসেবে নিশ্চিত হওয়া যায়নি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় দেশে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ