ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন। এরপর বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া এই সাবেক কর্মকর্তা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

ডিবি আরও জানিয়েছে, সৈয়দ জগলুল পাশা রাজধানীর গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া, ২০১৩ সালে রাজধানীর বনানী এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ডিবি সূত্রে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ : গ্রেপ্তার সৈয়দ জগলুল পাশা ডিবি

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সৈয়দ জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন। এরপর বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া এই সাবেক কর্মকর্তা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

ডিবি আরও জানিয়েছে, সৈয়দ জগলুল পাশা রাজধানীর গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া, ২০১৩ সালে রাজধানীর বনানী এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ডিবি সূত্রে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ