জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মিতুর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
অনুষ্ঠানে উপস্থিত থাকা মিতু বর্তমানে চিকিৎসাধীন থাকলেও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী তাকে কাছে ডেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং আন্দোলনে তার সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মিতুও ছিলেন অন্যতম, যিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত হওয়ার পর এখনো চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে যোগ দেন।