ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাগড়াছড়িতে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

ছবি: সংগৃহীত
ফলো করুন

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। বুধবার সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান খাগড়াছড়ি

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। বুধবার সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ