ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপায়ে আন্দোলনের সময় সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ‘জুলাই ৩৬’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং অতীতের বিভিন্ন ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ড ও গুমের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও জানান, গত ১৭ বছরে এবং জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন বা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকায় অন্তত একটি করে প্রতিষ্ঠান তাদের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর রাজনৈতিক বর্ণনা প্রতিষ্ঠার স্থান হওয়া উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আন্দোলন এবং এর মূল শক্তি ছিল সাধারণ জনগণ।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের বীরদের মতোই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারীদেরও জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান জুলাই স্মৃতি জাদুঘর

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপায়ে আন্দোলনের সময় সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ‘জুলাই ৩৬’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং অতীতের বিভিন্ন ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ড ও গুমের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও জানান, গত ১৭ বছরে এবং জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন বা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকায় অন্তত একটি করে প্রতিষ্ঠান তাদের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর রাজনৈতিক বর্ণনা প্রতিষ্ঠার স্থান হওয়া উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আন্দোলন এবং এর মূল শক্তি ছিল সাধারণ জনগণ।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের বীরদের মতোই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারীদেরও জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ