ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৭৫টি মামলায় প্রথম সংশোধনী লঙ্ঘনের রায়

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও, তাঁর প্রশাসনের বিরুদ্ধে হওয়া একাধিক মামলায় ফেডারেল আদালত ভিন্ন চিত্র তুলে ধরেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দায়ের হওয়া ৯৩টি ফেডারেল মামলার মধ্যে ৭৫টিতে বিচারকরা রায় দিয়েছেন যে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত মতপ্রকাশ, সংবাদমাধ্যম ও ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে বলা হয়, এসব মামলার মধ্যে বিশ্ববিদ্যালয়, আইনজীবী প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, অধিকারকর্মী এবং ট্রাম্প প্রশাসনের সমালোচকদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। বিচারকদের মতে, কয়েকটি ক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ ছিল প্রতিশোধমূলক বা সাংবিধানিক অধিকারবিরোধী। 

রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন এসব রায়ের প্রায় দুই-তৃতীয়াংশের বিরুদ্ধে আপিল করেছে। কিছু ক্ষেত্রে স্থগিতাদেশ বা আংশিক সাফল্য পেলেও অধিকাংশ মামলায় নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মতপ্রকাশের স্বাধীনতা ফেডারেল আদালত

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৭৫টি মামলায় প্রথম সংশোধনী লঙ্ঘনের রায়

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও, তাঁর প্রশাসনের বিরুদ্ধে হওয়া একাধিক মামলায় ফেডারেল আদালত ভিন্ন চিত্র তুলে ধরেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দায়ের হওয়া ৯৩টি ফেডারেল মামলার মধ্যে ৭৫টিতে বিচারকরা রায় দিয়েছেন যে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত মতপ্রকাশ, সংবাদমাধ্যম ও ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে বলা হয়, এসব মামলার মধ্যে বিশ্ববিদ্যালয়, আইনজীবী প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, অধিকারকর্মী এবং ট্রাম্প প্রশাসনের সমালোচকদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। বিচারকদের মতে, কয়েকটি ক্ষেত্রে প্রশাসনের পদক্ষেপ ছিল প্রতিশোধমূলক বা সাংবিধানিক অধিকারবিরোধী। 

রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন এসব রায়ের প্রায় দুই-তৃতীয়াংশের বিরুদ্ধে আপিল করেছে। কিছু ক্ষেত্রে স্থগিতাদেশ বা আংশিক সাফল্য পেলেও অধিকাংশ মামলায় নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ