ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে আইপিও আনছে ড্যাঙ্গোটে রিফাইনারি

ছবি: সংগৃহীত
ফলো করুন

নাইজেরিয়ার ড্যাঙ্গোটে অয়েল রিফাইনারি চলতি বছরের অক্টোবরে দেশটির শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার তোলার পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার বৃহত্তম এই রিফাইনারির শেয়ারবাজারে তালিকাভুক্তি দেশটির পুঁজিবাজারের অন্যতম বড় লেনদেন হতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে।

তবে ড্যাঙ্গোটে গ্রুপ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তালিকাভুক্তির সময়সূচি ও তহবিল সংগ্রহের পরিকল্পনা বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৭ লাখ ৫০ হাজার ব্যারেল দৈনিক পরিশোধন সক্ষমতাসম্পন্ন ড্যাঙ্গোটে রিফাইনারি নাইজেরিয়ার জ্বালানি আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি আফ্রিকার জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : নাইজেরিয়া শেয়ারবাজার ড্যাঙ্গোটে রিফাইনারি

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে আইপিও আনছে ড্যাঙ্গোটে রিফাইনারি

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নাইজেরিয়ার ড্যাঙ্গোটে অয়েল রিফাইনারি চলতি বছরের অক্টোবরে দেশটির শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার তোলার পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার বৃহত্তম এই রিফাইনারির শেয়ারবাজারে তালিকাভুক্তি দেশটির পুঁজিবাজারের অন্যতম বড় লেনদেন হতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে।

তবে ড্যাঙ্গোটে গ্রুপ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তালিকাভুক্তির সময়সূচি ও তহবিল সংগ্রহের পরিকল্পনা বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৭ লাখ ৫০ হাজার ব্যারেল দৈনিক পরিশোধন সক্ষমতাসম্পন্ন ড্যাঙ্গোটে রিফাইনারি নাইজেরিয়ার জ্বালানি আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি আফ্রিকার জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ