ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ভারী হামলায় দুই দেশে অন্তত ১০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) আল–জাজিরা ও এপি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, রুশ যুদ্ধবিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরের আবাসিক এলাকায় ৯০ মিনিটের মধ্যে আটটি শক্তিশালী গ্লাইড বোমা নিক্ষেপ করে। এতে ৭১ বছর বয়সী এক নারী নিহত এবং ১৬ বছরের এক কিশোরীসহ অন্তত ৩১ জন আহত হন।

জাপোরিঝঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ জানান, হামলায় শহরের চারটি এলাকার অন্তত ২২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাশিয়া ১৮১টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১৬৩টি ভূপাতিত বা ইলেকট্রনিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ১৪টি ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে।

অন্যদিকে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কৃষ্ণসাগরীয় শহর আরখিপো-ওসিপোভকায় ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ।

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের আরেকটি হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে দাবি করেছেন অঞ্চলটির মস্কো-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ। এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ছাড়া ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার বৃহত্তম অনলাইন বিপণন প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিসের একটি গুদামে আঘাত হানে। মস্কোর পূর্বে ভ্লাদিমির অঞ্চলে অবস্থিত গুদামটিতে আগুন ধরে যায় এবং তিনজন আহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার রাতে বিভিন্ন অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের ওপর ১৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর মালামাল বহনকারী চারটি জাহাজে হামলার দাবিও করেছে মস্কো। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল–জাজিরা

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা জাপোরিঝঝিয়া

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ভারী হামলায় দুই দেশে অন্তত ১০ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) আল–জাজিরা ও এপি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, রুশ যুদ্ধবিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরের আবাসিক এলাকায় ৯০ মিনিটের মধ্যে আটটি শক্তিশালী গ্লাইড বোমা নিক্ষেপ করে। এতে ৭১ বছর বয়সী এক নারী নিহত এবং ১৬ বছরের এক কিশোরীসহ অন্তত ৩১ জন আহত হন।

জাপোরিঝঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ জানান, হামলায় শহরের চারটি এলাকার অন্তত ২২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাশিয়া ১৮১টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১৬৩টি ভূপাতিত বা ইলেকট্রনিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ১৪টি ড্রোন ১৩টি স্থানে আঘাত হেনেছে।

অন্যদিকে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কৃষ্ণসাগরীয় শহর আরখিপো-ওসিপোভকায় ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ।

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের আরেকটি হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে দাবি করেছেন অঞ্চলটির মস্কো-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ। এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ছাড়া ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার বৃহত্তম অনলাইন বিপণন প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিসের একটি গুদামে আঘাত হানে। মস্কোর পূর্বে ভ্লাদিমির অঞ্চলে অবস্থিত গুদামটিতে আগুন ধরে যায় এবং তিনজন আহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার রাতে বিভিন্ন অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের ওপর ১৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর মালামাল বহনকারী চারটি জাহাজে হামলার দাবিও করেছে মস্কো। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল–জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ