ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জেল জীবনের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ সালমান খানের

সংগৃহীত ছবি
ফলো করুন

বলিউড সুপারস্টার সালমান খান তার কারাজীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর নতুন প্রোমোতে জেলে থাকার সময়ের দুর্বিষহ পরিস্থিতির স্মৃতিচারণ করতে দেখা গেছে তাকে।

শোটিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সালমান। প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি নিজের ভাই ও প্রতিযোগী সোহেল খানকে অনুপ্রেরণা দিতেই তার এই উপস্থিতি।

প্রোমোতে সালমান বলেন, বহু বছর আগে জেলে থাকার সময় লোহার শিক দিয়ে ঘেরা অত্যন্ত ছোট একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন বন্দীকে একসঙ্গে রাখা হয়েছিল। এত মানুষের ব্যবহারের জন্য সেখানে মাত্র একটি টয়লেট ছিল।

কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশের বর্ণনা দিয়ে তিনি জানান, সেখানে পিঁপড়া, তেলাপোকা ও টিকটিকির উপদ্রব ছিল। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হতো টয়লেট ভরে গিয়ে ময়লা বাইরে ভেসে এলে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সূত্রে সালমানকে একাধিকবার যোধপুর কারাগারে থাকতে হয়েছিল। ২০০৭ সালে তিনি প্রায় এক সপ্তাহ কারাগারে ছিলেন। পরে ২০১৮ সালে একই মামলায় দণ্ডিত হওয়ার পর আবারও দুই রাত কারাগারে কাটান এবং জামিনে মুক্তি পান।

তবে কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে এটিই সালমানের প্রথম বক্তব্য নয়। এর আগে ‘বিগ বস ওটিটি ২’-তেও তিনি জেলে থাকার সময়ের অস্বাস্থ্যকর পরিবেশ ও টয়লেট ব্যবস্থার কথা বলেছিলেন।

প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’ একটি প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো। এতে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের পাশাপাশি কৌশল ও দলগত সমীকরণের মাধ্যমে প্রতিযোগীদের এগিয়ে যেতে হয়।

ট্যাগ : বলিউড সালমান খান

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জেল জীবনের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ সালমান খানের

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বলিউড সুপারস্টার সালমান খান তার কারাজীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর নতুন প্রোমোতে জেলে থাকার সময়ের দুর্বিষহ পরিস্থিতির স্মৃতিচারণ করতে দেখা গেছে তাকে।

শোটিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সালমান। প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি নিজের ভাই ও প্রতিযোগী সোহেল খানকে অনুপ্রেরণা দিতেই তার এই উপস্থিতি।

প্রোমোতে সালমান বলেন, বহু বছর আগে জেলে থাকার সময় লোহার শিক দিয়ে ঘেরা অত্যন্ত ছোট একটি জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন বন্দীকে একসঙ্গে রাখা হয়েছিল। এত মানুষের ব্যবহারের জন্য সেখানে মাত্র একটি টয়লেট ছিল।

কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশের বর্ণনা দিয়ে তিনি জানান, সেখানে পিঁপড়া, তেলাপোকা ও টিকটিকির উপদ্রব ছিল। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হতো টয়লেট ভরে গিয়ে ময়লা বাইরে ভেসে এলে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার সূত্রে সালমানকে একাধিকবার যোধপুর কারাগারে থাকতে হয়েছিল। ২০০৭ সালে তিনি প্রায় এক সপ্তাহ কারাগারে ছিলেন। পরে ২০১৮ সালে একই মামলায় দণ্ডিত হওয়ার পর আবারও দুই রাত কারাগারে কাটান এবং জামিনে মুক্তি পান।

তবে কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে এটিই সালমানের প্রথম বক্তব্য নয়। এর আগে ‘বিগ বস ওটিটি ২’-তেও তিনি জেলে থাকার সময়ের অস্বাস্থ্যকর পরিবেশ ও টয়লেট ব্যবস্থার কথা বলেছিলেন।

প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’ একটি প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো। এতে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের পাশাপাশি কৌশল ও দলগত সমীকরণের মাধ্যমে প্রতিযোগীদের এগিয়ে যেতে হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ