ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারের সমালোচনা অপরাধ নয়: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচনা অপরাধ নয়: তথ্যমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারের কাজের সমালোচনা করাকে অপরাধ হিসেবে দেখা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তবে রাষ্ট্রের বিরুদ্ধে দেওয়া বক্তব্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরিতে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

জহির উদ্দীন স্বপন বলেন, সাংবিধানিকভাবে সাংবাদিকতা রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক অঙ্গ নয়। তবে সভ্যতার বিকাশের সঙ্গে এটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তার মতে, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ ও সত্য উদ্‌ঘাটনের মধ্যে সীমাবদ্ধ নয়। অনুসন্ধানে পাওয়া সত্যকে জনগণের কল্যাণে ব্যবহার করাও এ পেশার অন্যতম দায়িত্ব।

তথ্যমন্ত্রী বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের আগে থেকেই কোনো নির্দিষ্ট লক্ষ্য কিংবা অবস্থান থাকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। অনুসন্ধানে পাওয়া তথ্য পূর্বনির্ধারিত ধারণার বিপরীতে গেলে সাংবাদিকতার পেশাগত সততা বড় পরীক্ষার মুখে পড়ে।

রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে, নাকি নিপীড়নের উপকরণে পরিণত হবে, তা শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। কার্যকর জবাবদিহি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময় গণমাধ্যমের একটি অংশ তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার পক্ষে সাংবাদিকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে আইনি কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর। সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান।

ট্যাগ : তথ্যমন্ত্রী সাংবাদিকতা জহির উদ্দীন স্বপন

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সমালোচনা অপরাধ নয়: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ