ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন হালিমা

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে তিনি পূর্ণ অর্থায়নে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

হালিমা বর্তমানে লিথুয়ানিয়ার কাউনাস শহরের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করছেন। উৎসবে তিনি সৃজনশীল শিল্প এবং মিডিয়া, ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে এই আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার পাঁচ হাজার এবং অন্যান্য দেশের পাঁচ হাজারসহ মোট ১০ হাজার তরুণ অংশ নেবেন। বিদেশি প্রতিনিধিরা বিশ্বের প্রায় ১৯০টি দেশ থেকে আসবেন।

উৎসবের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়। সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, খেলাধুলা, উদ্যোক্তা, গণমাধ্যম, ডিজিটালাইজেশন ও আইটি এবং সামাজিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা তরুণদের আবেদন করার সুযোগ দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করার পর হালিমা পর্যটন খাতে কর্মজীবন শুরু করেন। পরে ট্যুরিজম ও হসপিটালিটি বিষয়ে উচ্চশিক্ষার জন্য লিথুয়ানিয়ায় যান।

নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে হালিমা বলেন, আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি, সম্ভাবনা ও তরুণদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাওয়া তার জন্য গর্বের।

উৎসবটির আয়োজন করছে রাশিয়ার কেন্দ্রীয় যুববিষয়ক সংস্থা রসমোলোদিওঝ ও ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর। এতে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক বিভিন্ন অধিবেশন ও কার্যক্রম থাকবে।

বাংলাদেশ থেকে মোট কতজন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আয়োজকদের বাছাই কার্যক্রম শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিনিধিদলের সংখ্যা জানা যাবে।

ট্যাগ : রাশিয়া আন্তর্জাতিক যুব উৎসব

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন হালিমা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ