ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটির রাজস্ব বিভাগ। তবে প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে অনুমোদন না করে গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা বোর্ড।

শনিবার চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় মূল্যবৃদ্ধির প্রস্তাবটি উত্থাপন করা হয়। সভায় বিষয়টি যাচাই ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার দেকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে এবং ওয়াসা বোর্ডের সদস্য সৈয়দা জেরিন হোসেন ও রাসেল মিয়া।

প্রচলিত বিধান অনুযায়ী, ওয়াসা বোর্ড প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়াতে পারে। এর বেশি মূল্যবৃদ্ধির জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। এই সুযোগের ভিত্তিতেই আবাসিক ও বাণিজ্যিক দুই শ্রেণির গ্রাহকের জন্য সমহারে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মো. জানে আলম জানিয়েছেন, প্রস্তাবটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গঠিত কমিটি গ্রাহক, ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা করে বোর্ডের কাছে সুপারিশ দেবে। এরপর মূল্যবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানির জন্য ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের ৩৭ টাকা পরিশোধ করতে হয়। প্রস্তাব অনুমোদিত হলে আবাসিক গ্রাহকদের জন্য দাম হবে প্রায় ১৮ টাকা ৯০ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রায় ৩৮ টাকা ৮৫ পয়সা।

ওয়াসা কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ ব্যয় বৃদ্ধি, নদীর পানি পরিশোধনের খরচ এবং বিদেশি ঋণে বাস্তবায়িত প্রকল্পের কিস্তি পরিশোধের চাপ বাড়ায় পরিচালন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়েই পানির মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, বিদ্যুৎ খাতে বার্ষিক ব্যয় ১২ কোটি টাকা থেকে বেড়ে ১৪ কোটি টাকায় উঠেছে।

চট্টগ্রাম ওয়াসা সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে পানির দাম এক দফায় ৩৮ শতাংশ বাড়িয়েছিল। সংস্থাটির মোট গ্রাহকসংযোগ এক লাখের বেশি, যার প্রায় ৯৩ শতাংশ আবাসিক গ্রাহক। ফলে নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সাধারণ বাসাবাড়ির গ্রাহকদের ওপর।

ট্যাগ : চট্টগ্রাম ওয়াসা পানির দাম

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ