ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই গোলের লিড হারিয়ে ড্র করল রিয়াল মাদ্রিদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

হোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের পথচলা শুরু হয়েছে ড্র দিয়ে। প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২তম মিনিটে আলভারো কারেরাসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।

২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা অ্যালেক্সিস সিরিয়া। এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে তৈরি হওয়া আক্রমণে আর্দা গুলারের বুদ্ধিদীপ্ত ভূমিকার পর বল জালে পাঠান এই তরুণ ফুটবলার।

দুই গোলের ব্যবধানে এগিয়ে গেলেও প্রথমার্ধেই একটি গোল শোধ করে ফিওরেন্তিনা। ৪১তম মিনিটে রবার্তো পিকোলির গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় ইতালিয়ান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফিওরেন্তিনা। ৫৮তম মিনিটে বক্সের ভেতর থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান মোয়াসে কিন। এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই একাধিক আক্রমণ চালালেও ব্যবধান আর বদলায়নি।

ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়েছে নতুন রিক্রুট ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এসপির। মরিনহো প্রথম একাদশে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও অ্যালেক্সিস সিরিয়ার মতো একাডেমির তরুণদেরও সুযোগ দেন।

শেষ দিকে রিয়াল জয়ের ভালো সুযোগ তৈরি করেছিল। যোগ করা সময়ে কার্লোস এসপির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মাদ্রিদের ক্লাবটিকে।

প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে আক্রমণভাগে সম্ভাবনার আভাস দিলেও দুই গোলের লিড ধরে রাখতে না পারায় রিয়ালের রক্ষণভাগের দুর্বলতাও স্পষ্ট হয়েছে।

ট্যাগ : রিয়াল মাদ্রিদ হোসে মরিনহো

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দুই গোলের লিড হারিয়ে ড্র করল রিয়াল মাদ্রিদ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ