ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনাকে অবমাননা করলে ভিসা বাতিলের ক্ষমতা পেল সরকার

ছবি: সংগৃহীত
ফলো করুন

আর্জেন্টিনা বা দেশটির জাতীয় প্রতীককে অবমাননা কিংবা ঘৃণামূলক মন্তব্য করলে বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রেখে একটি জরুরি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নতুন এই বিধানের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল, দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা অথবা বহিষ্কারের ব্যবস্থা নেওয়া যাবে।

সরকারি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে সৃষ্টি হওয়া বিতর্ক এবং দেশবিরোধী প্রচারণার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের দাবি, আর্জেন্টিনার বিরুদ্ধে বিদ্বেষমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেশে অবস্থানের সুযোগ দেওয়া হবে না।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবল দল ও সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। একই ম্যাচের পর মাঠে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফা আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় ও একজন কোচের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত শুরু করেছে। এছাড়া গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান ও বার্তার অভিযোগ নিয়েও পৃথক তদন্ত চলছে।

এদিকে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দাবি করেছেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বামপন্থী গোষ্ঠীগুলোর অর্থায়ন রয়েছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এই বক্তব্যের জেরে কূটনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রাজিল ইতোমধ্যে বুয়েনস আইরেসে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন অধ্যাদেশে রাজনৈতিক, একাডেমিক বা গঠনমূলক সমালোচনাকে সাংবিধানিকভাবে সুরক্ষিত বলে উল্লেখ করা হলেও ‘ঘৃণা’ বা ‘বিদ্বেষমূলক আচরণ’-এর সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। ফলে অভিবাসন কর্তৃপক্ষ কীভাবে এ বিধান বাস্তবায়ন করবে, বিশেষ করে বিদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনাকে অবমাননা করলে ভিসা বাতিলের ক্ষমতা পেল সরকার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ