ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার প্রশাসন নতুন করে আরও কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে সংঘটিত ভূমিকম্পে কুমামোটোসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র কম্পনে বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো এবং ব্যাহত হয়েছে জরুরি ত্রাণ ও সরবরাহ কার্যক্রম।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের একটি বড় অংশ দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি কাগজ কারখানা ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ে। ওই ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘এওন’-এর একটি শপিং মলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের পর গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এ ঘটনাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যেসব বাসিন্দা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও হতাহতের তথ্য সামনে আসতে পারে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র : রয়টার্স

ট্যাগ : জাপান ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার প্রশাসন নতুন করে আরও কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে সংঘটিত ভূমিকম্পে কুমামোটোসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র কম্পনে বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো এবং ব্যাহত হয়েছে জরুরি ত্রাণ ও সরবরাহ কার্যক্রম।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের একটি বড় অংশ দুটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি কাগজ কারখানা ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ে। ওই ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘এওন’-এর একটি শপিং মলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের পর গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এ ঘটনাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যেসব বাসিন্দা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও হতাহতের তথ্য সামনে আসতে পারে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ