ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কা আটক

সংগৃহীত ছবি
ফলো করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ দলটির কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয়।

জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আগের দিন শিক্ষার্থী ও তরুণদের সংসদ অভিমুখী মিছিলে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং দলটির কয়েক ডজন নেতা ও সংসদ সদস্য কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকে প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজেদের হাতে প্লাস্টিকের বন্ধনী পরেছিলেন।

রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষকেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

কংগ্রেস নেতারা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে সংসদে আলোচনা, পুলিশি অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদির পদত্যাগও দাবি করেন।

পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললেও তারা অবস্থান চালিয়ে যান। পরে নিরাপত্তা সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে জোর করে সরিয়ে পুলিশি হেফাজতে নেন। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে কয়েক হাজার তরুণ ও শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার দাবি করছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : নরেন্দ্র মোদি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কা আটক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ দলটির কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করার সময় তাদের আটক করা হয়।

জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আগের দিন শিক্ষার্থী ও তরুণদের সংসদ অভিমুখী মিছিলে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং দলটির কয়েক ডজন নেতা ও সংসদ সদস্য কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকে প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজেদের হাতে প্লাস্টিকের বন্ধনী পরেছিলেন।

রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত নির্যাতনের জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষকেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

কংগ্রেস নেতারা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে সংসদে আলোচনা, পুলিশি অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদির পদত্যাগও দাবি করেন।

পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললেও তারা অবস্থান চালিয়ে যান। পরে নিরাপত্তা সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে জোর করে সরিয়ে পুলিশি হেফাজতে নেন। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে কয়েক হাজার তরুণ ও শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার দাবি করছেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ