ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। এ সময় সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

এ ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার কৌশল নিয়ে মতবিনিময় হয়।

মাহদী আমিন সরকারের নীতি, নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার এবং সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ জানান। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা এবং সংশ্লিষ্ট খাতে যৌথভাবে কাজ করার কথাও জানান তারা।

তবে বৈঠকে নতুন কোনো অর্থায়ন চুক্তি বা নির্দিষ্ট প্রকল্প অনুমোদনের ঘোষণা দেওয়া হয়নি। আলোচনাটি সম্ভাব্য সহযোগিতা ও কারিগরি সহায়তার ক্ষেত্র চিহ্নিত করার পর্যায়ে রয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে গেইল এইচ মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

ট্যাগ : ফ্যামিলি কার্ড মাহদী আমিন বিশ্বব্যাংক

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। এ সময় সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

এ ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার কৌশল নিয়ে মতবিনিময় হয়।

মাহদী আমিন সরকারের নীতি, নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার এবং সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ জানান। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা এবং সংশ্লিষ্ট খাতে যৌথভাবে কাজ করার কথাও জানান তারা।

তবে বৈঠকে নতুন কোনো অর্থায়ন চুক্তি বা নির্দিষ্ট প্রকল্প অনুমোদনের ঘোষণা দেওয়া হয়নি। আলোচনাটি সম্ভাব্য সহযোগিতা ও কারিগরি সহায়তার ক্ষেত্র চিহ্নিত করার পর্যায়ে রয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে গেইল এইচ মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ