ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি
ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী নৌবাহিনী প্রধান।

সাক্ষাৎকালে অ্যাডমিরাল এম নাজমুল হাসান তার মেয়াদে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন ও চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নৌবাহিনীর উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। দায়িত্ব গ্রহণের সময় তাকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে।

ট্যাগ : রাষ্ট্রপতি বাংলাদেশ নৌবাহিনী

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী নৌবাহিনী প্রধান।

সাক্ষাৎকালে অ্যাডমিরাল এম নাজমুল হাসান তার মেয়াদে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন ও চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নৌবাহিনীর উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। দায়িত্ব গ্রহণের সময় তাকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ