ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমান টিকিটে ছাড়সহ যেসব সুবিধা মিলবে প্রবাসী কার্ডে

সংগৃহীত ছবি
ফলো করুন

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর পরিকল্পনাও করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিমানের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে শাটল বাস সেবা চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলে প্রবাসীদের বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে অগ্রাধিকার চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কার্ড বাস্তবায়নে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড বিতরণ শুরু হতে পারে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক দ্বৈত মুদ্রার সুবিধাসংবলিত প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করবে।

তবে বিমানের টিকিট, বলাকা লাউঞ্জ কিংবা পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে কত শতাংশ ছাড় দেওয়া হবে এবং সুবিধাগুলো কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সভায় দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধীন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রবাসী কার্ড বলাকা লাউঞ্জ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিমান টিকিটে ছাড়সহ যেসব সুবিধা মিলবে প্রবাসী কার্ডে

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর পরিকল্পনাও করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিমানের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে শাটল বাস সেবা চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলে প্রবাসীদের বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরে অগ্রাধিকার চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কার্ড বাস্তবায়নে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র তুলে ধরেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড বিতরণ শুরু হতে পারে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক দ্বৈত মুদ্রার সুবিধাসংবলিত প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করবে।

তবে বিমানের টিকিট, বলাকা লাউঞ্জ কিংবা পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে কত শতাংশ ছাড় দেওয়া হবে এবং সুবিধাগুলো কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সভায় দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধীন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ