ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চলতি মাসেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুর

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।নুরুল হক নুর বলেন, প্রবাসীদের জন্য চালু হতে যাওয়া এই কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সুবিধা পাবেন।তিনি জানান, দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা নেওয়ার সময়ও প্রবাসী কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার সুবিধা পেতে পারেন।[BANGVIEWS-POST:4043]প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সেবা সহজীকরণে এই কার্ড কার্যকর ভূমিকা রাখবে।আলোচনা সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চলতি মাসেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুর