ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি
ফলো করুন

গাজা শহরে যৌথ অভিযান চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মঙ্গলবার (২১ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার গাজা শহরে চালানো এক হামলায় নাসমান নিহত হন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান ছিলেন। এর আগে তিনি সংগঠনটির বিশেষ বাহিনী ‘নুখবা’র একটি ব্যাটালিয়নের কমান্ডার এবং গাজা সিটি ব্রিগেডের গোয়েন্দা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় গাজা সিটি ব্রিগেডের যোদ্ধাদের অনুপ্রবেশ পরিচালনা করেছিলেন নাসমান। যুদ্ধ চলাকালে একাধিক ইসরায়েলি জিম্মিকে আটকে রাখার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক মাসগুলোতে নাসমান হামাসের যোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র উৎপাদন ও বিতরণের মাধ্যমে সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।

তবে নাসমানের মৃত্যুর বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের দাবিগুলোও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগ : গাজা ইসরায়েল হামাস আধাম ইব্রাহিম নাসমান

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গাজা শহরে যৌথ অভিযান চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মঙ্গলবার (২১ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার গাজা শহরে চালানো এক হামলায় নাসমান নিহত হন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান ছিলেন। এর আগে তিনি সংগঠনটির বিশেষ বাহিনী ‘নুখবা’র একটি ব্যাটালিয়নের কমান্ডার এবং গাজা সিটি ব্রিগেডের গোয়েন্দা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় গাজা সিটি ব্রিগেডের যোদ্ধাদের অনুপ্রবেশ পরিচালনা করেছিলেন নাসমান। যুদ্ধ চলাকালে একাধিক ইসরায়েলি জিম্মিকে আটকে রাখার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক মাসগুলোতে নাসমান হামাসের যোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র উৎপাদন ও বিতরণের মাধ্যমে সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।

তবে নাসমানের মৃত্যুর বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের দাবিগুলোও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ