ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

সংগৃহীত ছবি
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার মরদেহও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।

এ সময় তিনি গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণ তাদের ছাড় দেবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ সরকারকে ভণ্ড ও প্রতারক হিসেবে চিহ্নিত করেছে।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : এনসিপি পিরোজপুর হাসনাত আব্দুল্লাহ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার মরদেহও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।

এ সময় তিনি গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণ তাদের ছাড় দেবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ সরকারকে ভণ্ড ও প্রতারক হিসেবে চিহ্নিত করেছে।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ