ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভিডিও বিতর্কে নতুন দাবি, নারীকে স্ত্রী বললেন জামায়াত এমপি

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর শুরুতে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে এমপি গাজী নজরুল ইসলাম ও তার দলের স্থানীয় নেতারা ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

গাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং এটি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয়। তিনি দাবি করেন, ভিডিওটি ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এক বিবৃতিতে এমপি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানের সময় তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে চলে যান।

তার অভিযোগ, পরে কয়েকজন ব্যক্তিকে নিয়ে ওবায়দুল্লাহ সেখানে প্রবেশ করেন এবং তাদের জিম্মি করে অর্থ আদায় করেন। পাশাপাশি গাড়ি আটকে রেখে আরও অর্থ দাবি করা হয় বলেও দাবি করেন তিনি।

এমপি নজরুলের ভাষ্য, দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। তার অভিযোগ, ওই ব্যক্তি তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

তিনি আরও দাবি করেন, ভিডিওটিকে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। তাই ভিডিও নিয়ে ছড়ানো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ট্যাগ : বিতর্ক বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি গাজী নজরুল

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও বিতর্কে নতুন দাবি, নারীকে স্ত্রী বললেন জামায়াত এমপি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর শুরুতে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে এমপি গাজী নজরুল ইসলাম ও তার দলের স্থানীয় নেতারা ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

গাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং এটি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয়। তিনি দাবি করেন, ভিডিওটি ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এক বিবৃতিতে এমপি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানের সময় তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে চলে যান।

তার অভিযোগ, পরে কয়েকজন ব্যক্তিকে নিয়ে ওবায়দুল্লাহ সেখানে প্রবেশ করেন এবং তাদের জিম্মি করে অর্থ আদায় করেন। পাশাপাশি গাড়ি আটকে রেখে আরও অর্থ দাবি করা হয় বলেও দাবি করেন তিনি।

এমপি নজরুলের ভাষ্য, দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। তার অভিযোগ, ওই ব্যক্তি তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

তিনি আরও দাবি করেন, ভিডিওটিকে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। তাই ভিডিও নিয়ে ছড়ানো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ