ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক মাসে দ্বিগুণ কাঁচা মরিচের দাম, কেজি ২৮০ টাকা

ছবি : সংগৃহিত
ফলো করুন

এক মাস আগেও রাজধানীর বাজারে ভালো মানের কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যেত। তবে বর্তমানে সেই দাম বেড়ে ২০০ টাকার ওপরে উঠেছে। রাজধানীর কিছু বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে কাঁচা মরিচের এমন দাম দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সবজি খেতে পানি জমে নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দামে।

বিক্রেতাদের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে দাম আরও বেশি, সেখানে প্রতি কেজি মরিচের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের মরিচ বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকায়, আর সাধারণ মানের মরিচ পাওয়া যাচ্ছে ১৬০ টাকার আশপাশে।

ক্রেতারা জানান, কয়েক দিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীর আশকোনা এলাকার এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম মরিচ ৪০ টাকায় কিনলেও এখন একই পরিমাণ মরিচ কিনতে ৬০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

এদিকে শুধু কাঁচা মরিচ নয়, বেড়েছে পেঁয়াজের দামও। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

সবজি ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে। একই সঙ্গে চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। তাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবজির বাজারে চাপ থাকতে পারে।

ট্যাগ : কাঁচা মরিচ দ্রব্যমূল্য দুর্ভোগ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এক মাসে দ্বিগুণ কাঁচা মরিচের দাম, কেজি ২৮০ টাকা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

এক মাস আগেও রাজধানীর বাজারে ভালো মানের কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যেত। তবে বর্তমানে সেই দাম বেড়ে ২০০ টাকার ওপরে উঠেছে। রাজধানীর কিছু বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে কাঁচা মরিচের এমন দাম দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সবজি খেতে পানি জমে নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দামে।

বিক্রেতাদের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে দাম আরও বেশি, সেখানে প্রতি কেজি মরিচের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের মরিচ বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকায়, আর সাধারণ মানের মরিচ পাওয়া যাচ্ছে ১৬০ টাকার আশপাশে।

ক্রেতারা জানান, কয়েক দিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীর আশকোনা এলাকার এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম মরিচ ৪০ টাকায় কিনলেও এখন একই পরিমাণ মরিচ কিনতে ৬০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

এদিকে শুধু কাঁচা মরিচ নয়, বেড়েছে পেঁয়াজের দামও। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

সবজি ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে। একই সঙ্গে চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। তাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবজির বাজারে চাপ থাকতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ