ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

ছবি : সংগৃহিত
ফলো করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক করিমুল ইসলাম।

বিজিবি জানায়, সোমবার বিকেলে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এলাকায় বিএসএফ সদস্যরা এই কাজ শুরু করেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ১০০ মিটার ভেতরে আগে স্থাপন করা বাঁশের খুঁটি সরানোর কাজ করছিল বিএসএফ সদস্য ও স্থানীয় কয়েকজন ভারতীয় নাগরিক।

পরে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বলে।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই স্থান থেকে সরে যায় বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

ট্যাগ : বিএসএফ বিজিবি লালমনিরহাট

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক করিমুল ইসলাম।

বিজিবি জানায়, সোমবার বিকেলে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এলাকায় বিএসএফ সদস্যরা এই কাজ শুরু করেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামের পানিশালা এলাকায় সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ১০০ মিটার ভেতরে আগে স্থাপন করা বাঁশের খুঁটি সরানোর কাজ করছিল বিএসএফ সদস্য ও স্থানীয় কয়েকজন ভারতীয় নাগরিক।

পরে সেখানে নতুন করে প্রায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বলে।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই স্থান থেকে সরে যায় বলে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ